ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জ পৌর এলাকার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)। পুলিশ জানায়, রাতে আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির হোসেন মোটরসাইকেলে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে নিহত হন।।
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ পৌর এলাকার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।
পুলিশ জানায়, রাতে আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির হোসেন মোটরসাইকেলে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে নিহত হন।।
What's Your Reaction?