ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রাকের চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার হাজীপুর নামক স্থানের খারুভাজ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী এলাকার মৃত রহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক ইদ্রিস আলী (৩৫) এবং পটুয়াখালী জেলার ট্রাকচালক আরিফ (৪৯)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে খারুভাজ ব্রিজ সংলগ্ন এলাকায় সৈয়দপুরগামী সারবোঝাই ও রংপুরগামী পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক দুজন ঘটনাস্থলেই মারা যান।
এসময় গুরুতর আহত পাথরবাহী ট্রাকের হেলপার আরিফুলকে (৩২) চিকিৎসার জন্য প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি অপসারণ করে নেওয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।