ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারত্বে এলজির শক্ত অবস্থান
বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করতে LG Electronics ট্রান্সকম ডিজিটালের সঙ্গে রিটেইল অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-১ এ Transcom Digital-এর আউটলেটে আয়োজিত এক ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের মাধ্যমে LG ও Transcom Digital- এর মধ্যে একটি Strategic Retail Partnership গড়ে ওঠে। এর লক্ষ্য ট্রান্সকম ডিজিটালের দেশব্যাপী শোরুম নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে LG- এর উদ্ভাবনী ও এনার্জি-এফিশিয়েন্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্য গ্রাহকদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন LG- এর হোম সলিউশনস প্রোডাক্ট ডিরেক্টর হান চাংহো। তিনি বলেন, ‘দৈনন্দিন জীবনকে সহজ ও উন্নত করতে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে LG প্রতিশ্রুতিবদ্ধ। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের কাছে বিশ্বস্ত বৈশ্বিক প্রযুক্তি আরও কাছে নিয়ে যেতে পারবো।’ Transcom Digital- এর হেড অব বিজনেস রাশেদুল ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত ব্র্যান্ড LG-এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এর ফলে আমাদের প্রিমিয়াম পণ্যের প
বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করতে LG Electronics ট্রান্সকম ডিজিটালের সঙ্গে রিটেইল অংশীদারত্বের ঘোষণা দিয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-১ এ Transcom Digital-এর আউটলেটে আয়োজিত এক ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে LG ও Transcom Digital- এর মধ্যে একটি Strategic Retail Partnership গড়ে ওঠে। এর লক্ষ্য ট্রান্সকম ডিজিটালের দেশব্যাপী শোরুম নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে LG- এর উদ্ভাবনী ও এনার্জি-এফিশিয়েন্ট হোম অ্যাপ্লায়েন্স পণ্য গ্রাহকদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন LG- এর হোম সলিউশনস প্রোডাক্ট ডিরেক্টর হান চাংহো।
তিনি বলেন, ‘দৈনন্দিন জীবনকে সহজ ও উন্নত করতে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে LG প্রতিশ্রুতিবদ্ধ। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের কাছে বিশ্বস্ত বৈশ্বিক প্রযুক্তি আরও কাছে নিয়ে যেতে পারবো।’
Transcom Digital- এর হেড অব বিজনেস রাশেদুল ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত ব্র্যান্ড LG-এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এর ফলে আমাদের প্রিমিয়াম পণ্যের পরিসর আরও সমৃদ্ধ হবে এবং গ্রাহকরা উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য সার্ভিস সাপোর্ট উপভোগ করতে পারবেন।’
লঞ্চিং অনুষ্ঠানে পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন, প্রদর্শনী ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন LG বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড ছোন এবং Transcom Digital-এর চিফ অপারেটিং অফিসার শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগ LG- ব্র্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করা, উন্নত রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করা এবং বাংলাদেশে বাজার সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে জানানো হয়।
LG Electronics বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে Transcom Digital দেশব্যাপী শোরুম নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে।
What's Your Reaction?