ট্রাম্পের ঘোষণার পরই হরমুজে জাহাজে গুলি চালালো ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালীতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে ইরান—এমন অভিযোগ উঠেছে। এতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনীর অধীনস্থ যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি গানবোট কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একটি পণ্যবাহী জাহাজে গুলি চালায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশগত ক্ষতির খবরও পাওয়া যায়নি। একই দিনে আরেকটি পণ্যবাহী জাহাজ থেকেও গুলি চালানোর অভিযোগ করা হয়েছে। ওই জাহাজটি কিছু সময়ের জন্য থেমে যায়, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এই ঘটনাগুলো এমন সময় ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনিশ্চয়তায় রয়েছে। পাকিস্তানে নির্ধারিত পরবর্তী দফার বৈঠকও অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন এবং বলেন, তেহরানের কাছ থেকে একটি সমন্বিত প্রস্তাব পাওয়ার অপেক্ষায় রয়েছে

ট্রাম্পের ঘোষণার পরই হরমুজে জাহাজে গুলি চালালো ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালীতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে ইরান—এমন অভিযোগ উঠেছে। এতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ সামরিক বাহিনীর অধীনস্থ যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি গানবোট কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একটি পণ্যবাহী জাহাজে গুলি চালায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশগত ক্ষতির খবরও পাওয়া যায়নি।

একই দিনে আরেকটি পণ্যবাহী জাহাজ থেকেও গুলি চালানোর অভিযোগ করা হয়েছে। ওই জাহাজটি কিছু সময়ের জন্য থেমে যায়, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনাগুলো এমন সময় ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনিশ্চয়তায় রয়েছে। পাকিস্তানে নির্ধারিত পরবর্তী দফার বৈঠকও অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন এবং বলেন, তেহরানের কাছ থেকে একটি সমন্বিত প্রস্তাব পাওয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে ইরান এখনো এ ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দুই দেশই সতর্ক করে বলেছে, সমঝোতা না হলে আবারও সংঘাত শুরু হতে পারে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থাগুলো এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরান আইনসম্মতভাবে নিয়ন্ত্রণ প্রয়োগ করছে। তাদের মতে, এটি দেশের কৌশলগত অধিকার।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রাণালী দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে এ পথ দিয়ে জাহাজ চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র হরমুজ এলাকায় একটি ইরানি জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করে এবং ভারত মহাসাগরে ইরানের তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজে অভিযান চালায়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ইরান অর্থনৈতিকভাবে চাপে রয়েছে এবং দ্রুত এই পথ খুলে দেওয়ার প্রয়োজন অনুভব করছে।

বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

সূত্র- এনডিটিভি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow