ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ধর্মীয় স্বাধীনতা কমিশন থেকে একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রে বলা হয়েছে, কমিশন থেকে ক্যাথলিক সদস্য ক্যারি প্রিজিন-বোলারকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামিরা মুনশি কমিশনের অ্যাডভাইজরি বোর্ড অব লে লিডার্সে দায়িত্ব পালন করছিলেন। তিনি জানান, ইসরায়েলের গাজায় অভিযানের সমালোচনা এবং জায়োনিবাদের বিরোধিতা করার কারণে ক্যারি প্রিজিন-বোলারকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যারি প্রিজিন-বোলার জানান, গাজায় ইসরায়েলের হামলাকে তিনি ‘গণহত্যা’ বলে উল্লেখ করায় এবং জায়োনিবাদবিরোধী অবস্থান নেওয়ায় তাকে প্রেসিডেন্টের সিদ্ধান্তে কমিশন থেকে বরখাস্ত করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে কমিশনের এক বৈঠকে ক্যাথলিক ধর্ম ও জায়োনিবাদ একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছিলেন প্রিজিন-বোলার। সেই বৈঠকের একটি উত্তপ্ত বিতর্কের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
কমিশনের চেয়ারম্যান ও টেক্সা

কমিশনের চেয়ারম্যান ও টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক পরে সামাজিক মাধ্যমে বলেন, কোনো সদস্যের ব্যক্তিগত বা রাজনৈতিক এজেন্ডা নিয়ে কমিশনের শুনানি ‘হাইজ্যাক’ করার অধিকার নেই। এরপরই প্রিজিন-বোলারকে প্যানেল থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
পদত্যাগপত্রে মুনশি যুক্তরাষ্ট্র সরকারের সমালোচনা করে বলেন, ইসরায়েলের প্ররোচনায় ইরানে বেসামরিক মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ছে। তিনি বলেন, আমেরিকান জনগণের করের অর্থ এমন সহিংসতায় ব্যয় হচ্ছে, যার বিরোধিতা জনগণের বড় অংশই করে।
মুনশি আরও জানান, তিনি ভয় বা চাপের কারণে পদত্যাগ করছেন না; বরং কমিশনের কিছু সদস্যের অন্যায় আচরণ প্রত্যক্ষ করার পর তাদের সঙ্গে আর যুক্ত থাকতে চান না বলেই পদ ছেড়েছেন।