ট্রেনে ওঠার সময় নারীর গলার চেইন চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে ওঠার সময় এক নারীর গলা থেকে প্রায় ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন চুরির অভিযোগ উঠেছে সংঘবদ্ধ নারী চোরচক্রের বিরুদ্ধে।  বুধবার (২০ মে) আখাউড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মহানগর প্রভাতী ট্রেনের ‘ও’ বগিতে ওঠেন নূরজাহান আক্তার। এ সময় কালো বোরকা পরিহিত ৬ থেকে ৭ জন নারী ট্রেনের দরজার সামনে কৃত্রিম ভিড় ও জটলার সৃষ্টি করে তাকে ঘিরে ধরে। সেই সুযোগে কৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণের চেইনের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নূরজাহান আক্তারের স্বামী বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়ার সহকারী শিক্ষক, মুহম্মদ হাবিবুর রশিদ আখাউড়া রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ট্রেনে নিজের আসনে বসার পর নূরজাহান আক্তার গলায় হাত দিয়ে চেইন না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে ট্রেনের দরজার কা

ট্রেনে ওঠার সময় নারীর গলার চেইন চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে ওঠার সময় এক নারীর গলা থেকে প্রায় ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন চুরির অভিযোগ উঠেছে সংঘবদ্ধ নারী চোরচক্রের বিরুদ্ধে। 

বুধবার (২০ মে) আখাউড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মহানগর প্রভাতী ট্রেনের ‘ও’ বগিতে ওঠেন নূরজাহান আক্তার। এ সময় কালো বোরকা পরিহিত ৬ থেকে ৭ জন নারী ট্রেনের দরজার সামনে কৃত্রিম ভিড় ও জটলার সৃষ্টি করে তাকে ঘিরে ধরে। সেই সুযোগে কৌশলে তার গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া স্বর্ণের চেইনের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নূরজাহান আক্তারের স্বামী বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়ার সহকারী শিক্ষক, মুহম্মদ হাবিবুর রশিদ আখাউড়া রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, ট্রেনে নিজের আসনে বসার পর নূরজাহান আক্তার গলায় হাত দিয়ে চেইন না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে ট্রেনের দরজার কাছে গিয়ে সন্দেহভাজন নারীদের খোঁজাখুঁজি করলেও তারা সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে দ্রুত সরে পড়ে।

স্থানীয়দের ধারণা, ওই নারীরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা বিভিন্ন স্টেশনে ট্রেনের দরজার সামনে ভিড় সৃষ্টি করে যাত্রীদের স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি করে থাকে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধারে পুলিশ কাজ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow