ডা. প্রিয়াঙ্কা মনোনয়ন পাওয়ায় শেরপুরে সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মনোনয়ন পাওয়ার খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। দুপুরের পর থেকেই সমর্থকরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। রাজনীতিতে নতুন হলেও বিএনপি থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। সেই সঙ্গে নেতৃত্ব দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর। এছাড়াও তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন। পেশায় চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা কেবল শেরপুরেই নয়, সারা দেশের বিএনপি প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ। ডা. প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হযরত আলী এবং নিলুফা দম্পতির কন্যা। তার স্বামী রাহেমীন চৌধুরী পেশায় একজন আইনজীবী। ২০১৮ সালে বাবা হযরত আলী কারাবন্দি থাকায় তার পরিবর্তে প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেওয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন লাভ করেন। তবে হেরে যান তিনি

ডা. প্রিয়াঙ্কা মনোনয়ন পাওয়ায় শেরপুরে সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মনোনয়ন পাওয়ার খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। দুপুরের পর থেকেই সমর্থকরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।

রাজনীতিতে নতুন হলেও বিএনপি থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। সেই সঙ্গে নেতৃত্ব দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর। এছাড়াও তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন।

পেশায় চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা কেবল শেরপুরেই নয়, সারা দেশের বিএনপি প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ। ডা. প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হযরত আলী এবং নিলুফা দম্পতির কন্যা। তার স্বামী রাহেমীন চৌধুরী পেশায় একজন আইনজীবী। ২০১৮ সালে বাবা হযরত আলী কারাবন্দি থাকায় তার পরিবর্তে প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেওয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন লাভ করেন। তবে হেরে যান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow