ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজালের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছের মো. আফজাল নাসেরের (৬১) পুনরায় সাত দিনের রিমান্ড চেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার নেপথ্যের তথ্য উদঘাটনের স্বার্থে এ আবেদন করা হয়। বুধবার (৮ এপ্রিল) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা আবেদনে তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. তোফাজ্জল হোসেন উল্লেখ করেন, পল্টন মডেল থানায় তদন্তাধীন মামলা রয়েছে এবং এতে দণ্ডবিধির একাধিক ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনের ধারা যুক্ত রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সংঘটিত সহিংসতায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় ব্যাপক লাঠিচার্জ, ককটেল বিস্ফোরণ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে বহু নেতাকর্মী আহত হন এবং মকবুল নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়েছে এবং অজ্

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজালের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছের মো. আফজাল নাসেরের (৬১) পুনরায় সাত দিনের রিমান্ড চেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার নেপথ্যের তথ্য উদঘাটনের স্বার্থে এ আবেদন করা হয়।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা আবেদনে তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. তোফাজ্জল হোসেন উল্লেখ করেন, পল্টন মডেল থানায় তদন্তাধীন মামলা রয়েছে এবং এতে দণ্ডবিধির একাধিক ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনের ধারা যুক্ত রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সংঘটিত সহিংসতায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় ব্যাপক লাঠিচার্জ, ককটেল বিস্ফোরণ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে বহু নেতাকর্মী আহত হন এবং মকবুল নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৫০০-৬০০ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়, পরিকল্পিতভাবে সমাবেশ বানচাল এবং বিরোধী পক্ষকে দমনে এই হামলা পরিচালিত হয়।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, মামলার ১৪৭ নম্বর এজাহারভুক্ত আসামি আফজাল নাসের, যিনি বর্তমানে ইউনাইটেড গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (এডমিন) হিসেবে কর্মরত। তিনি তার পূর্ববর্তী দায়িত্ব ও প্রভাব ব্যবহার করে ঘটনার নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

মামলাটি বর্তমানে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগে তদন্তাধীন রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্তকরণ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অর্থের জোগানদাতা ও নির্দেশদাতাদের চিহ্নিত করতে আসামিকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ প্রেক্ষাপটে তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আসামি আফজাল নাসেরকে পুনরায় সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করেছেন।

এমডিএএ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow