ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

ফরিদপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। মারা যাওয়া ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, সৈয়দ মো. আলমগীর হোসেন (বিপি-৮০০৬১০৬১৮৫) অফিসার-ইনচার্জ, ডিবি, সদর জোন, ফরিদপুরকে প্রশাসনিক কারণে ডিবি, সদর জোন হতে প্রত্যাহার করা হলো। আদেশে আরও বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে অদ্য ২৩/০৬/২০২৬ খ্রি. ১৩.০০ ঘটিকার মধ্যে পুলিশ লাইন্স ফরিদপুরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ আদেশ অদ্যই কার্যকর হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানান

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার
ফরিদপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। মারা যাওয়া ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, সৈয়দ মো. আলমগীর হোসেন (বিপি-৮০০৬১০৬১৮৫) অফিসার-ইনচার্জ, ডিবি, সদর জোন, ফরিদপুরকে প্রশাসনিক কারণে ডিবি, সদর জোন হতে প্রত্যাহার করা হলো। আদেশে আরও বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে অদ্য ২৩/০৬/২০২৬ খ্রি. ১৩.০০ ঘটিকার মধ্যে পুলিশ লাইন্স ফরিদপুরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ আদেশ অদ্যই কার্যকর হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামির বসতবাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর ডিবি কার্যালয়ের হাজতে রাখা হয়েছিল। সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি, গত শনিবার বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ তাকেল আটক করে মায়ের সামনেই তাকে মারধর করা হয়েছিল। পরে রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার ইশতিয়াকের জানাজার আগে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা ৪০ মিনিটের জন্য ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পারে মৃত ইশতিয়াকের পরিবারের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এদিকে সোমবার দুপুর সোয়া দুটার দিকে মধুখালী ঈদগাহ ময়দানে জানাজার নামাজের আগে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদসহ ৩ জন বিএনপি নেতা বক্তব্য দেন। বিএনপি নেতারা এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যদিকে মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন তার ফেসবুকে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ফরিদপুর জেলায় একজন আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। পূর্বে তার নামে কোন মামলা ছিলো কিনা জানি না, পুলিশ বলছে মাদক সহ আসামিকে গ্রেপ্তার করেছে, কিন্ত রাতে অসুস্থ হয়ে ছেলেটা মারা যাওয়ার পরে পুলিশ সুপারের বক্তব্য শেখ হাসিনা সরকারের পুলিশের বক্তব্য হুবুহু মিলে যায়। ফ্যাসিবাদী আমলের পুলিশি বয়ান মানুষ ঘৃণার চোখে দেখতো। আশা করি গনতান্ত্রিক সরকারের পুলিশের বয়ান অধিকতর গ্রহনযোগ্য হবে। ঘটনার সঠিক তদন্তের দাবি করছি। পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা নির্বাচিত গনতান্ত্রিক সরকারের ভাবমূর্তি নষ্ট করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow