ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৭

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে এবং দুজনই নারী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ৮০০ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮২৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯৬ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে। আরও পড়ুন দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ‘ভেন্টাস’র সফল ক্লিনিক্যাল ট্রায়াল মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ২৭ জনের মধ্যে নারী ১৫ জন বা ৫৫ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ১২ জন বা ৪৪ দশমিক ৪ শতাংশ। ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ছয়, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে পাঁচ ও সিটি করপোরেশনের বাইর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৭

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৭ জন।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে এবং দুজনই নারী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ৮০০ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮২৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯৬ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে।

মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ২৭ জনের মধ্যে নারী ১৫ জন বা ৫৫ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ১২ জন বা ৪৪ দশমিক ৪ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ছয়, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে পাঁচ ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে ময়মনসিংহে পাঁচ, চট্টগ্রামে চার, খুলনায় তিন, বরিশালে দুই ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

একিউএফ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow