ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

রাজধানীর ডেমরার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দেয়াল ধসে পাঁচ শিক্ষার্থী দগ্ধ ও আহত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার পূর্ব বক্সনগর দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রেজওয়ান (১৬), মোদাব্বির, সাফি (১৪), উজাইফা (১৫) ও রোমান (১৪)। মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ মাদ্রাসার ষষ্ঠ তলার একটি কক্ষে বৈদ্যুতিক বোর্ডে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং কক্ষের দেয়ালের একটি অংশ ধসে যায়। সে সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। বিস্ফোরণ ও দেয়াল ধসে তারা আহত হয়ে ভেতরে আটকা পড়ে। পরে অন্য শিক্ষার্থী ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরার পূর্ব বক্সনগরের ওই মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চার শিক্ষার্থী দগ্ধ এবং একজন গুরুতর আহত হয়েছে।  তিনি আরও বলেন, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

রাজধানীর ডেমরার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দেয়াল ধসে পাঁচ শিক্ষার্থী দগ্ধ ও আহত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার পূর্ব বক্সনগর দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রেজওয়ান (১৬), মোদাব্বির, সাফি (১৪), উজাইফা (১৫) ও রোমান (১৪)।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ মাদ্রাসার ষষ্ঠ তলার একটি কক্ষে বৈদ্যুতিক বোর্ডে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং কক্ষের দেয়ালের একটি অংশ ধসে যায়। সে সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। বিস্ফোরণ ও দেয়াল ধসে তারা আহত হয়ে ভেতরে আটকা পড়ে। পরে অন্য শিক্ষার্থী ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরার পূর্ব বক্সনগরের ওই মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চার শিক্ষার্থী দগ্ধ এবং একজন গুরুতর আহত হয়েছে। 

তিনি আরও বলেন, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow