ঢাকার আজ সবচেয়ে বেশি দূষিত এলাকা গুলশান, বাতাস ভালো গোড়ানে
অপরিকল্পিত নগরায়ন, বছরজুড়ে নির্মাণ-মেরামত ও সংস্কারকাজ আর অতিমাত্রায় যানবাহনের চাপে ঢাকা শহর ক্রমেই দূষণের ছোবলে জর্জরিত হচ্ছে। ভৌগোলিক কারণে প্রতিবছর শীতের সময় ঢাকায় বায়ুদূষণ বাড়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে বছরের প্রায় পুরোটা সময়ই দূষণের তালিকায় উপরের দিকে থাকছে ব্যস্ততম এ মহানগরী। এমনকি বর্ষা মৌসুমেও অসংখ্য দিন বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে আসছে ঢাকার নাম। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ঢাকা। দূষণের দিক থেকে আজ তালিকায় দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে চীনের দুটি শহর চেংদু ও বেইজিং। অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে। বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এসব তথ্য জানা গেছে। সূচক বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বে দূষণে শীর্ষে থাকা ঢাকার বায়ুমানের স্কোর আজ ১৬৬। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ঢাকার ভেতর আজ বাতাসের মান সবচেয়ে বেশি খারাপ গুলশান লেক পার্ক এলাকায়। সকাল ৯টায় সেখানকার দূষণের স্কোর ছিল ১৭৯। দ্বিতীয় অবস্থানে থাকা বারিধার
অপরিকল্পিত নগরায়ন, বছরজুড়ে নির্মাণ-মেরামত ও সংস্কারকাজ আর অতিমাত্রায় যানবাহনের চাপে ঢাকা শহর ক্রমেই দূষণের ছোবলে জর্জরিত হচ্ছে। ভৌগোলিক কারণে প্রতিবছর শীতের সময় ঢাকায় বায়ুদূষণ বাড়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে বছরের প্রায় পুরোটা সময়ই দূষণের তালিকায় উপরের দিকে থাকছে ব্যস্ততম এ মহানগরী। এমনকি বর্ষা মৌসুমেও অসংখ্য দিন বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে আসছে ঢাকার নাম।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ঢাকা। দূষণের দিক থেকে আজ তালিকায় দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে চীনের দুটি শহর চেংদু ও বেইজিং। অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে।
বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
সূচক বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বে দূষণে শীর্ষে থাকা ঢাকার বায়ুমানের স্কোর আজ ১৬৬। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ঢাকার ভেতর আজ বাতাসের মান সবচেয়ে বেশি খারাপ গুলশান লেক পার্ক এলাকায়। সকাল ৯টায় সেখানকার দূষণের স্কোর ছিল ১৭৯। দ্বিতীয় অবস্থানে থাকা বারিধারা পার্ক রোডে দূষণের স্কোর ছিল ১৭৮। ঢাকার বাতাস আজ তুলনামূলকভাবে ভালো গোড়ান এলাকায়। সকাল ৯টায় সেখানকার দূষণের স্কোর ছিল ৯৬।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ ঢাকার সবচেয়ে বেশি দূষিত ১০টি এলাকার মধ্যে অন্যগুলোতে—বারিধারা লেকসাইড ১৭৫, উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ ১৭১, বেচারাম দেউড়ী ১৬৮, গুলশানের বে’জ এইজ ওয়াটার ১৬২, ধানমন্ডি ১৫৩, বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্র (বিআইডিএস) ১৪৯ ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের দূষণ স্কোর আজ ১২৯।
১২৩টি দেশের ওপর এক বায়ুমানের এ সূচকের আজ বাতাসের মান সবচেয়ে ভালো যুক্তরাষ্ট্রের সিয়াটলে। শহরটির বায়ুদূষণের স্কোর মাত্র ৮। যেখানে কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। তুলনামূলক ভালো বায়ুমানের এ তালিকায় সিয়াটলের পরই রয়েছে অস্ট্রেলিয়ার দুটি শহর ক্যানবেরা (স্কোর ১২) ও সিডনি (১৩)।
এমকেআর
What's Your Reaction?