ঢাকায় দেখা যাবে বিদেশ মাতানো ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী-বটেশ্বর’ এবার ঢাকার দর্শকদের সামনে আসছে। আজ সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা-র নুভেল ভাগ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ এই প্রদর্শনী। পরিচালক রাজিব রাফির নির্মিত এই চলচ্চিত্রটি গত বছর ফ্রান্সের ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু করে। এরপর এটি প্রদর্শিত হয় টরেন্টো মাল্টিকালচার ফিল্ম ফেস্টিভ্যাল এবং সান গিও ভেরোনা ভিডিও ফেস্টিভ্যালে। সেখানে দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়ে সিনেমাটি। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীর পর থাকবে নির্মাতা রাজিব রাফির সঙ্গে সরাসরি মতবিনিময় পর্ব। সেখানে তিনি চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া, ভাবনা ও অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সঙ্গে আলোচনা করবেন।‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার একটি দৃশ্য ‘উয়ারী-বটেশ্বর’ একটি এক্সপেরিমেন্টাল স্বল্পদৈর্ঘ্য, যেখানে গল্পটি এগিয়েছে এক রহস্যময় আত্মার দৃষ্টিকোণ থেকে। জীবনের বিচ্ছিন্ন কিছু চরিত্র যেমন নির্বাক স্ত্রী, স্বপ্নবাজ গোলরক্ষক, অস্থির পিতা এইসব উপাদানের মধ্য দিয়ে ফুটে উঠেছে এক অদ

ঢাকায় দেখা যাবে বিদেশ মাতানো ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী-বটেশ্বর’ এবার ঢাকার দর্শকদের সামনে আসছে। আজ সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা-র নুভেল ভাগ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ এই প্রদর্শনী।

পরিচালক রাজিব রাফির নির্মিত এই চলচ্চিত্রটি গত বছর ফ্রান্সের ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু করে। এরপর এটি প্রদর্শিত হয় টরেন্টো মাল্টিকালচার ফিল্ম ফেস্টিভ্যাল এবং সান গিও ভেরোনা ভিডিও ফেস্টিভ্যালে। সেখানে দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়ে সিনেমাটি।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীর পর থাকবে নির্মাতা রাজিব রাফির সঙ্গে সরাসরি মতবিনিময় পর্ব। সেখানে তিনি চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া, ভাবনা ও অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সঙ্গে আলোচনা করবেন।


‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার একটি দৃশ্য

‘উয়ারী-বটেশ্বর’ একটি এক্সপেরিমেন্টাল স্বল্পদৈর্ঘ্য, যেখানে গল্পটি এগিয়েছে এক রহস্যময় আত্মার দৃষ্টিকোণ থেকে। জীবনের বিচ্ছিন্ন কিছু চরিত্র যেমন নির্বাক স্ত্রী, স্বপ্নবাজ গোলরক্ষক, অস্থির পিতা এইসব উপাদানের মধ্য দিয়ে ফুটে উঠেছে এক অদ্ভুত জাদুবাস্তবতার জগৎ।

নির্মাতা এটিকে ম্যাজিক রিয়েলিজম ও ডিটেকটিভ ফিকশনের মিশ্রণ হিসেবে দেখছেন।

মাত্র ১৫ মিনিটের এই চলচ্চিত্রটি পুরোপুরি ড্রোন ক্যামেরায় ধারণ করা হয়েছে, যা এর ভিজ্যুয়াল উপস্থাপনাকে আরও ব্যতিক্রমী করেছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মাজাহারুল রাজু। যৌথভাবে প্রযোজনা করেছে খনা টকিজ ও সিনেমা কোকোন, আর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে সিনেলিও।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow