ঢাকায় পরিত্যক্ত বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থানার বাংলামোটর এলাকায় সাইফুল ইসলাম নামে একজনের পরিত্যক্ত বাসা থেকে অজ্ঞাতপরিচয়ের (২৮) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, আমরা বেলা পৌনে ১১টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে একটি পরিত্যক্ত বাড়িতে গাছের সঙ্গে অজ্ঞাতপরিচয়ের এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলে জানান তিনি। কাজী-আল আমিন/এসএনআর
রাজধানীর শাহবাগ থানার বাংলামোটর এলাকায় সাইফুল ইসলাম নামে একজনের পরিত্যক্ত বাসা থেকে অজ্ঞাতপরিচয়ের (২৮) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, আমরা বেলা পৌনে ১১টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে একটি পরিত্যক্ত বাড়িতে গাছের সঙ্গে অজ্ঞাতপরিচয়ের এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলে জানান তিনি।
কাজী-আল আমিন/এসএনআর
What's Your Reaction?