ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ছিনতাইকালে আটক ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। পুলিশ জানায়, মহাসড়কের দাউদকান্দির গৌরীপুুরে বুধবার (১১ মার্চ) ১২টা একজন অটোরিকশা চালকের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় গৌরিপুরে কর্তব্যরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনসহ দুইজন ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার মারুকা গ্রামের জাকির হোসেনের ছেলে মো: রিপন অপরজন চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে জুয়েল। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ছিনতাইকৃত মোবাইল ফোন দু'জনকে আটক করা হয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য দাউদকান্দি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায়, মহাসড়কের দাউদকান্দির গৌরীপুুরে বুধবার (১১ মার্চ) ১২টা একজন অটোরিকশা চালকের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় গৌরিপুরে কর্তব্যরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনসহ দুইজন ছিনতাইকারীকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার মারুকা গ্রামের জাকির হোসেনের ছেলে মো: রিপন অপরজন চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে জুয়েল।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ছিনতাইকৃত মোবাইল ফোন দু'জনকে আটক করা হয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য দাউদকান্দি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?