ঢাবির সুফিয়া কামাল হলের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বিকেলের দিকে খবর পেয়ে ঢাবির সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটপাতে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের বরাত দিয়ে এসআই নাজমুল আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই থাকতেন। মাদক সেবন করতেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। কেএজেডআইএ/এমএমকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বিকেলের দিকে খবর পেয়ে ঢাবির সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটপাতে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই নাজমুল আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই থাকতেন। মাদক সেবন করতেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
কেএজেডআইএ/এমএমকে
What's Your Reaction?
