ঢামেকের বিশ্রামাগারের পেছনে পড়ে ছিল নারীর মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিশ্রামাগারের পেছন থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) সকাল ৯টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তিনি জানান, ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। কাজী আল-আমিন/এমএমকে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিশ্রামাগারের পেছন থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল ৯টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিনি জানান, ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।
কাজী আল-আমিন/এমএমকে
What's Your Reaction?