তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতী দলের নেতা সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া (৩৮) নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন। স্থানীয়রা জানান, সোনা মিয়া নিজের চায়ের দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান কালবেলাকে বলেন, রাতে দোকানের মধ্যে ঢুকে সোনা মিয়া নামে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা অনেক ক্লু পেয়েছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। শিগগির আসামিরা ধরা পড়বে।
খুলনায় তাঁতী দলের নেতা সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়া (৩৮) নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানান, সোনা মিয়া নিজের চায়ের দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান কালবেলাকে বলেন, রাতে দোকানের মধ্যে ঢুকে সোনা মিয়া নামে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা অনেক ক্লু পেয়েছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। শিগগির আসামিরা ধরা পড়বে।
What's Your Reaction?