তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি অভিনন্দন জানান এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে তার সরকার কাজ করে যাবে বলে আশ্বাস দেন। তিনি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা জানানোর জন্য আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ফোনালাপে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, অর্থনৈতিক ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শ্রমবাজার, বিনিয়োগ এবং শিক্ষা খাতে দুই দেশের সহয

তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি অভিনন্দন জানান এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে তার সরকার কাজ করে যাবে বলে আশ্বাস দেন। তিনি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা জানানোর জন্য আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ফোনালাপে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, অর্থনৈতিক ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শ্রমবাজার, বিনিয়োগ এবং শিক্ষা খাতে দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow