তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়নপত্র তুললেন বাদশা

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে এই ফরম উত্তোলন করেন। এ সময় জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম প্রার্থীর হাতে মনোনয়নপত্র তুলে দেন।  বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় রেজাউল করিম বাদশার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজগর হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইম ও সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার। এছাড়াও শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সভাপতি আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সরকার মুকুল এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ দলীয় অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়নপত্র তুললেন বাদশা

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে এই ফরম উত্তোলন করেন। এ সময় জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম প্রার্থীর হাতে মনোনয়নপত্র তুলে দেন। 

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় রেজাউল করিম বাদশার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজগর হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইম ও সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার।

এছাড়াও শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সভাপতি আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সরকার মুকুল এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ দলীয় অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয় থেকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে রেজাউল করিম বাদশাকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow