‘দম’র ট্রেলারে দর্শকদের উচ্ছ্বাস, সত্যঘটনার গল্প ঘিরে কৌতূহল বাড়ছে

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা ধর্মী সিনেমা ‘দম’ দর্শকমহলে আগেই কৌতূহল তৈরি করেছে। আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমার টিজার প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় দর্শক-ভক্তরা তুমুল আলোচনা শুরু করেন। টিজারের দৃশ্য, নির্মাণশৈলী, লোকেশন ও গল্পের আভাস নিয়ে অনলাইন দুনিয়ায় মন্তব্যের ঝড় উঠে। টিজারের উত্তেজনা কমতেই মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এক জমকালো আয়োজনে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারের ক্যাপশনে লেখা ছিল, “জন্ম-মৃত‍্যুর সন্ধিক্ষণে দম ধরে রাখা যেমন কষ্ট, ছেড়ে দিতে আরও কষ্ট! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?” পরিচালক রেদওয়ান রনির এ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। ট্রেলারে দেখা যায়, আফরান নিশোর চরিত্রে প্রবাসীদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। জন্মালেই মরতে হবে, জন্মের পরই শুরু হয় দমের খেলা। কাবাডির মাঠ থেকে শুরু করে সব জায়গাই দমের। বিরহের আবহে ধরা দিয়েছেন পূজা চেরি। রহস্যময়ী চরিত্রে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। ট্রেলারের পরে দর্শকরা বলছেন, “দমকে ঠেকানো যাবে না। দম ঈদ মাতাবে।” অনুষ্ঠানে পরিচালক রেদওয়ান রনি বলেন, “দমের দম কত দূর পর্যন্ত, তা পর্দায় দেখা যাবে। প্রতিটি

‘দম’র ট্রেলারে দর্শকদের উচ্ছ্বাস, সত্যঘটনার গল্প ঘিরে কৌতূহল বাড়ছে

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা ধর্মী সিনেমা ‘দম’ দর্শকমহলে আগেই কৌতূহল তৈরি করেছে। আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমার টিজার প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় দর্শক-ভক্তরা তুমুল আলোচনা শুরু করেন। টিজারের দৃশ্য, নির্মাণশৈলী, লোকেশন ও গল্পের আভাস নিয়ে অনলাইন দুনিয়ায় মন্তব্যের ঝড় উঠে।

টিজারের উত্তেজনা কমতেই মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এক জমকালো আয়োজনে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারের ক্যাপশনে লেখা ছিল, “জন্ম-মৃত‍্যুর সন্ধিক্ষণে দম ধরে রাখা যেমন কষ্ট, ছেড়ে দিতে আরও কষ্ট! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?” পরিচালক রেদওয়ান রনির এ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে।

ট্রেলারে দেখা যায়, আফরান নিশোর চরিত্রে প্রবাসীদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। জন্মালেই মরতে হবে, জন্মের পরই শুরু হয় দমের খেলা। কাবাডির মাঠ থেকে শুরু করে সব জায়গাই দমের। বিরহের আবহে ধরা দিয়েছেন পূজা চেরি। রহস্যময়ী চরিত্রে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী।

‘দম’র ট্রেলারে দর্শকদের উচ্ছ্বাস, সত্যঘটনার গল্প ঘিরে কৌতূহল বাড়ছে

ট্রেলারের পরে দর্শকরা বলছেন, “দমকে ঠেকানো যাবে না। দম ঈদ মাতাবে।” অনুষ্ঠানে পরিচালক রেদওয়ান রনি বলেন, “দমের দম কত দূর পর্যন্ত, তা পর্দায় দেখা যাবে। প্রতিটি চরিত্রে মানুষের মানসিক শক্তি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নিশো, চঞ্চলসহ পুরো টিম অনেক পরিশ্রম করেছেন। নতুন জায়গায় কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত হয়েছে। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।”

প্রযোজক শাহরিয়ার শাকিলও মন্তব্য করেন, “পরিবার নিয়ে দেখার মতো সিনেমা দম। লোকেশন নিয়ে চ্যালেঞ্জ ছিল, তবে আশা করছি দর্শকরা নিরাশ হবেন না।”

আফরান নিশো বলেন, “দম নিয়ে কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই। গল্প নিয়ে টিমের সঙ্গে অসংখ্যবার বসেছি। প্রতিটি মানুষ সিনেমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। দর্শকরা সিনেমা দেখে কখনো ঠকবেন না। এমন গল্প ও চরিত্র আগে করিনি।”

এর আগে ১ মার্চ রোববার প্রকাশিত পোস্টারও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছিল। সম্প্রতি সিনেমাটি ‘ইউ’ গ্রেড সার্টিফিকেট পেয়েছে।

এছাড়া সিনেমার বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি তার কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন সংগীতায়োজনে ‘দম’র জন্য প্লেব্যাক করেছেন।

আরও পড়ুন:
ঈদের কমার্শিয়াল সিনেমা নিয়ে যে জ্ঞান দিলেন শাহরিয়ার নাজিম জয় 
বৈশাখী টেলিভিশনে ঈদের ২৭ নাটক ও ৭ সিনেমা 

সিনেমার মহরত সম্পন্ন হয়েছে ঢাকঢোল পিটিয়ে। শুটিং হয়েছে বাংলাদেশ, তিন দেশে এবং মাইনাস তাপমাত্রার কাজাখস্তানে। চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ। রেদওয়ান রনি এই সিনেমায় গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow