দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা শুরু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা শুরু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেন।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow