দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল চালকের অর্ধগলিত মরদেহ

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চালক আব্দুর রহমান মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।  কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পেরেছি, গত তিন দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিলো। দুই/তিন দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ, মরদেহ থেকে দুর্গন্ধ বের হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল চালকের অর্ধগলিত মরদেহ

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২০ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চালক আব্দুর রহমান মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পেরেছি, গত তিন দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিলো। দুই/তিন দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ, মরদেহ থেকে দুর্গন্ধ বের হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow