দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ সাংবাদিকসহ উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার (১৯ মে) শ্রীমঙ্গল শহরে এ সংঘর্ষ ঘটে। জানা যায়, ১৯ মে মঙ্গলবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডায় সিএনজি চালিত অটোরিকশাচালক ও মাইক্রোবাস চালকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। পৌর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এ সংঘর্ষে ৬ সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল থানা, র‌্যাব এবং ডিবির অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। আহতরা হলেন, সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু (৪৯), ইসমাইল মাহমুদ (৫৭), এহসানুল হক (৩৪), উজ্জ্বল কুমার দাশ (৪৪), নূর মোহাম্মদ স

দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ সাংবাদিকসহ উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১৯ মে) শ্রীমঙ্গল শহরে এ সংঘর্ষ ঘটে।

জানা যায়, ১৯ মে মঙ্গলবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডায় সিএনজি চালিত অটোরিকশাচালক ও মাইক্রোবাস চালকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। পৌর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এ সংঘর্ষে ৬ সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল থানা, র‌্যাব এবং ডিবির অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।

আহতরা হলেন, সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু (৪৯), ইসমাইল মাহমুদ (৫৭), এহসানুল হক (৩৪), উজ্জ্বল কুমার দাশ (৪৪), নূর মোহাম্মদ সাগর (৩৩), মো. আলামিন (৩০)।

সংঘর্ষে শ্রমিকদের মধ্যে গুরুতর আহত হয়েছেন, রাব্বি (২২), আউয়ুব আলী (৪০), বিশাল (২২), সওকত (৪৪), রাকিব (১৯), বিল্লাল মিয়া (৩২), চয়ন মিয়া (৩৮) ও আমির মিয়া (২৪)। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনীম বলেন, সংঘর্ষে আহত ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৬ জনকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বেশিরভাগের মাথা ও শরীরে আঘাত ছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow