দুই ব্যাংক থেকে আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডলারের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। এতে জুনের প্রথম চারদিনে মোট ১০ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এর আগেও বাংলাদেশ ব্যাংক কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ অর্থবছরে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ বা ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার কেনা হয়েছে।

দুই ব্যাংক থেকে আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডলারের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এতে জুনের প্রথম চারদিনে মোট ১০ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এর আগেও বাংলাদেশ ব্যাংক কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ অর্থবছরে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ বা ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার কেনা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow