দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ যুবকের

তিন দফা বিয়ে, তিনবারই সংসার ভাঙন। ব্যক্তিগত জীবনের টানা ব্যর্থতার পর দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে আয়োজন করে দুধ দিয়ে গোসল করেন আনোয়ার। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে তওবা করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি। বিয়ে না করলেও আয়োজন ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতোই। বাড়িতে সামিয়ানা টাঙিয়ে গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থাও করা হয়। তিন স্ত্রী চলে যাওয়ার ঘটনায় ৩টি ছাগল কোরবানি দিয়ে এলাকাবাসীকে খাওয়ানোরও আয়োজন করেন তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করতে গিয়ে গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে তাকে ছেড়ে চলে যান প্রথম স্ত্রী। পরে ভুল নম্বরে ফোনকলের সূত্র ধরে রংপুরের এক যুবতীর সঙ্গে পরিচয় ও প্রেম। দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সংসারও টেকেনি। এরপর তৃতীয়বার বিয়ে করলেও আগের মতোই ভাঙন

দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ যুবকের
তিন দফা বিয়ে, তিনবারই সংসার ভাঙন। ব্যক্তিগত জীবনের টানা ব্যর্থতার পর দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে আয়োজন করে দুধ দিয়ে গোসল করেন আনোয়ার। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে তওবা করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি। বিয়ে না করলেও আয়োজন ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতোই। বাড়িতে সামিয়ানা টাঙিয়ে গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থাও করা হয়। তিন স্ত্রী চলে যাওয়ার ঘটনায় ৩টি ছাগল কোরবানি দিয়ে এলাকাবাসীকে খাওয়ানোরও আয়োজন করেন তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করতে গিয়ে গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে তাকে ছেড়ে চলে যান প্রথম স্ত্রী। পরে ভুল নম্বরে ফোনকলের সূত্র ধরে রংপুরের এক যুবতীর সঙ্গে পরিচয় ও প্রেম। দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সংসারও টেকেনি। এরপর তৃতীয়বার বিয়ে করলেও আগের মতোই ভাঙন ঘটে। তৃতীয় স্ত্রীও বাবার বাড়িতে চলে যান। বারবার দাম্পত্য জীবনে ভাঙন ও অবহেলার অভিজ্ঞতায় তিনি জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। নুরুজ্জামান ওরফে আনোয়ার বলেন, ‘জীবনে আর কোনোদিন বিয়ে করব না। নারীদের প্রতি আর আসক্ত হবো না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।’ তার এই ব্যতিক্রমী ‘দুধ গোসল’ ও ঘোষণাকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow