দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় জানানো হয়, এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এছাড়াও ঈদের আনন্দ আয়োজনের মধ্যে আগামী কয়েক দিন দেশের আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। একদিকে রোদ ও গরমের আভাস থাকলেও অন্যদিকে হঠাৎ মেঘ জমে দমকা হাওয়া, বজ্রপাত এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাতে ঈদের আনন্দে বড় কোনো স্থায়ী বাধার সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই ধাপে ধাপ

দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

এছাড়াও ঈদের আনন্দ আয়োজনের মধ্যে আগামী কয়েক দিন দেশের আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। একদিকে রোদ ও গরমের আভাস থাকলেও অন্যদিকে হঠাৎ মেঘ জমে দমকা হাওয়া, বজ্রপাত এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাতে ঈদের আনন্দে বড় কোনো স্থায়ী বাধার সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

বিশেষ করে শুক্রবার (১৯ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী ২১ মার্চ বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে এবং দেশের আট বিভাগেরই অনেক এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

এরপর ২২ মার্চ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। এই পুরো সময়জুড়েই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow