দুর্দিনে ইরানের পাশে থাকার বার্তা দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান কঠিন সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তারা যেন এই সংকট কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেছেন। তিনি বলেন, সংকটময় এ পরিস্থিতিতেও রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করছে। রাশিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকে ‘নিষ্ঠুর ও ঘৃণ্য’ বলে উল্লেখ করেছে। সূত্র : আলজাজিরা  

দুর্দিনে ইরানের পাশে থাকার বার্তা দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান কঠিন সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তারা যেন এই সংকট কাটিয়ে উঠতে পারে সেই কামনা করেছেন।

তিনি বলেন, সংকটময় এ পরিস্থিতিতেও রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করছে।

রাশিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকে ‘নিষ্ঠুর ও ঘৃণ্য’ বলে উল্লেখ করেছে। সূত্র : আলজাজিরা
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow