দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মির্জা ফখরুল

দেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত পেপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি।  একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান, যাতে জাতীয় উন্নয়নে তাদের অবদান আরও শক্তিশালী হয়। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর গত কয়েক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিখাতে উন্নয়ন দেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেন তিনি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, নতুন স্বপ্ন, উদ্যম ও সৃজনশীলতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে

দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মির্জা ফখরুল

দেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত পেপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। 

একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান, যাতে জাতীয় উন্নয়নে তাদের অবদান আরও শক্তিশালী হয়।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর গত কয়েক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিখাতে উন্নয়ন দেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেন তিনি।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, নতুন স্বপ্ন, উদ্যম ও সৃজনশীলতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং দারিদ্র্য বিমোচনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, জেসিআই বাংলাদেশ একটি অলাভজনক বৈশ্বিক প্ল্যাটফর্মের অংশ, যা তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow