দেশে ফিরছেন আটকেপড়া বাংলাদেশিরা

কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত ট্রানজিট হয়ে দেশে ফেরার পথে আটকা পড়েছিলেন কিছুসংখ্যক বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকেপড়া এসব যাত্রী অবশেষে দূতাবাসের বিশেষ সহযোগিতায় দেশে ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে আটকে পড়েন তারা। আটকেপড়া যাত্রীরা আমেরিকা, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসেন। এমন সংকটময় পরিস্থিতিতে তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়লে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটকে পড়া বাংলাদেশিদের সৌদি আরবে টানজিট ভিসা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রিয়াদ বিমানবন্দর অথবা দাম্মাম বিমানবন্দর থেকে বাংলাদেশে যেতে পারবে, ইনশাআল্লাহ।

দেশে ফিরছেন আটকেপড়া বাংলাদেশিরা

কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত ট্রানজিট হয়ে দেশে ফেরার পথে আটকা পড়েছিলেন কিছুসংখ্যক বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকেপড়া এসব যাত্রী অবশেষে দূতাবাসের বিশেষ সহযোগিতায় দেশে ফিরতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে আটকে পড়েন তারা। আটকেপড়া যাত্রীরা আমেরিকা, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসেন। এমন সংকটময় পরিস্থিতিতে তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়লে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয়।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটকে পড়া বাংলাদেশিদের সৌদি আরবে টানজিট ভিসা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রিয়াদ বিমানবন্দর অথবা দাম্মাম বিমানবন্দর থেকে বাংলাদেশে যেতে পারবে, ইনশাআল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow