নওগাঁর ৪ খুনের রহস্য উন্মোচন

জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই পরিকল্পিতভাবে নওগাঁর নিয়ামতপুরে চার হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার। তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে– ডাকাতির জেরে নয়, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড। সাধারণত ডাকাতরা দ্রুত সম্পদ লুট করে পালিয়ে যায়। এছাড়া, শিশুদের এভাবে হত্যা করার নজির খুব কম। পুলিশ সুপার বলেন, ১৭ বিঘা জমি নিয়ে পরিবারের মাঝে বিরোধ ছিল। এই জমির ১২ বিঘা জমি ছেলে হাবিবুর রহমানকে লিখে দেয় তার বাবা। আর সেই জমি দখলে নিতেই পাঁচ বোন মিলে হত্যার পরিকল্পনা করে বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।     তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ৬ জনের অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এরই মধ্যে হাবিবুরের এক ভাগ্নে ও ভগ্নিপতিকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই সন্তান

নওগাঁর ৪ খুনের রহস্য উন্মোচন

জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই পরিকল্পিতভাবে নওগাঁর নিয়ামতপুরে চার হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার।

তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে– ডাকাতির জেরে নয়, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড। সাধারণত ডাকাতরা দ্রুত সম্পদ লুট করে পালিয়ে যায়। এছাড়া, শিশুদের এভাবে হত্যা করার নজির খুব কম।

পুলিশ সুপার বলেন, ১৭ বিঘা জমি নিয়ে পরিবারের মাঝে বিরোধ ছিল। এই জমির ১২ বিঘা জমি ছেলে হাবিবুর রহমানকে লিখে দেয় তার বাবা। আর সেই জমি দখলে নিতেই পাঁচ বোন মিলে হত্যার পরিকল্পনা করে বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট করে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।    

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ৬ জনের অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এরই মধ্যে হাবিবুরের এক ভাগ্নে ও ভগ্নিপতিকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই সন্তান পারভেজ রহমান (৯) ও সাদিয়া আক্তারকে (৩) গলা কেটে হত্যা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow