নতুন করে বিক্ষোভ হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি আইআরজিসির

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে, দেশে নতুন করে বিক্ষোভ শুরু হলে তা আগের তুলনায় আরও কঠোরভাবে দমন করা হবে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে “শত্রুপক্ষ” আবারও দেশে ভয় সৃষ্টি ও রাস্তায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বাহিনীটি আরও জানায়, যদি নতুন করে অস্থিরতা বা বিক্ষোভ শুরু হয়, তাহলে তা দমনে তারা গত ৮ জানুয়ারির অভিযানের চেয়েও শক্ত প্রতিক্রিয়া দেখাবে। এর আগে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালানো হয়েছিল, যাতে হাজারো মানুষ নিহত হয়েছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের জনগণ শেষ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র সরকারকে উৎখাত করবে কিনা তা তিনি নিশ্চিত নন, তবে সেই পরিস্থিতি তৈরি করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাজ করছে। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাউকে পানির কাছে নেওয়া যায়, কিন্তু তাকে জোর করে পানি খাওয়ানো যায় না। তিনি বলেন, ইসরায়েল ইরানের জনগণকে রাস্তায় নামার সুযোগ তৈরি করতে বিমান হামলাসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

নতুন করে বিক্ষোভ হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি আইআরজিসির

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে, দেশে নতুন করে বিক্ষোভ শুরু হলে তা আগের তুলনায় আরও কঠোরভাবে দমন করা হবে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে “শত্রুপক্ষ” আবারও দেশে ভয় সৃষ্টি ও রাস্তায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বাহিনীটি আরও জানায়, যদি নতুন করে অস্থিরতা বা বিক্ষোভ শুরু হয়, তাহলে তা দমনে তারা গত ৮ জানুয়ারির অভিযানের চেয়েও শক্ত প্রতিক্রিয়া দেখাবে।

এর আগে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালানো হয়েছিল, যাতে হাজারো মানুষ নিহত হয়েছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের জনগণ শেষ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র সরকারকে উৎখাত করবে কিনা তা তিনি নিশ্চিত নন, তবে সেই পরিস্থিতি তৈরি করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাজ করছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাউকে পানির কাছে নেওয়া যায়, কিন্তু তাকে জোর করে পানি খাওয়ানো যায় না।

তিনি বলেন, ইসরায়েল ইরানের জনগণকে রাস্তায় নামার সুযোগ তৈরি করতে বিমান হামলাসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের শক্তিশালী সামরিক সংগঠন আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ওপর ভারি আঘাত হানছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow