নতুন দফায় মার্কিন-ইসরায়েলির সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক অভিযানের নতুন দফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান ও ড্রোন অবকাঠামোসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘ট্রু প্রমিজ-৪’ অভিযানের ৮৬তম ধাপ ভোরের দিকে একাধিক পর্যায়ে পরিচালিত হয়। এতে আইআরজিসির অ্যারোস্পেস ও নৌবাহিনী সমন্বিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, অভিযানের প্রথম ধাপে ভিক্টোরিয়া, আরিফজান ও আল-খারজসহ বিভিন্ন মার্কিন ঘাঁটির বিমান ও ড্রোন পরিচালনা অবকাঠামো এবং অস্ত্রভান্ডার লক্ষ্য করে হামলা চালানো হয়। পরবর্তী ধাপগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর অবস্থান ও ঘাঁটি, পাশাপাশি কোমালা গোষ্ঠীর সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এসব হামলার লক্ষ্যস্থলের মধ্যে আরাদ, নেগেভ, তেল আবিব, এরবিল, মার্কিন পঞ্চম নৌবহর এবং আল-ধাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, এসব হামলায় বিস্ফোরণ ও ধোঁয়ার দৃশ্য এবং মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ পাওয়ায় মিত্র দেশগুলোর গণমাধ্যমে তথ্য গোপনের চেষ্টা ব্যর্থ হয়েছ

নতুন দফায় মার্কিন-ইসরায়েলির সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক অভিযানের নতুন দফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান ও ড্রোন অবকাঠামোসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘ট্রু প্রমিজ-৪’ অভিযানের ৮৬তম ধাপ ভোরের দিকে একাধিক পর্যায়ে পরিচালিত হয়। এতে আইআরজিসির অ্যারোস্পেস ও নৌবাহিনী সমন্বিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, অভিযানের প্রথম ধাপে ভিক্টোরিয়া, আরিফজান ও আল-খারজসহ বিভিন্ন মার্কিন ঘাঁটির বিমান ও ড্রোন পরিচালনা অবকাঠামো এবং অস্ত্রভান্ডার লক্ষ্য করে হামলা চালানো হয়।

পরবর্তী ধাপগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর অবস্থান ও ঘাঁটি, পাশাপাশি কোমালা গোষ্ঠীর সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এসব হামলার লক্ষ্যস্থলের মধ্যে আরাদ, নেগেভ, তেল আবিব, এরবিল, মার্কিন পঞ্চম নৌবহর এবং আল-ধাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এসব হামলায় বিস্ফোরণ ও ধোঁয়ার দৃশ্য এবং মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ পাওয়ায় মিত্র দেশগুলোর গণমাধ্যমে তথ্য গোপনের চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে ইরান দাবি করে, গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী আঞ্চলিক মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow