নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন—মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, এ্যানী চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জহির উদ্দিন স্বপন, অনিন্দ্য ইসলাম অমিত, আমিনুল হক, আরিফুল হক চৌধুরী। এছাড়া জোটসঙ্গীদের মধ্যে নুরুল হক নুর (ভিপি নুর) ও জোনায়েদ সাকি।

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow