নদীতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে লিজা মনি (১০) নামে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকার ঝাড়কাটা নদীতে এ ঘটনা ঘটে।  লিজা মনি ওই এলাকার রবিজল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বাবা রবিজল ইসলাম, ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে আসেন। এসময় দুই ভাইবোন নদীতে নামেন ও বাবা রবিজল নদীর কিনারায় বসে ছিলেন। একপর্যায়ে স্রোতের টানে লিজা মনি পানিতে তলিয়ে যায়। এসময় ভাই রিয়াদ তাকে বাঁচাতে গিয়ে সেও ভেসে যায়। প্রাণে বাঁচতে চিৎকার শুরু করলে বাবা রবিজল দ্রুত পানিতে নেমে ছেলে রিয়াদকে উদ্ধার করলেও মেয়ে লিজাকে খুঁজে পাননি।  আরও জানা যায়, স্থানীয়রা পানিতে নেমে উদ্ধারের চেষ্টা চালালে ব্যর্থ হয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। অভিযান শুরুর ১০ মিনিট পর লিজা মনির মরদেহ উদ্ধার হয়। মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. দেলোয়ার হোসেন বলেন, দুপুরে শিশুটি ন

নদীতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে লিজা মনি (১০) নামে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকার ঝাড়কাটা নদীতে এ ঘটনা ঘটে। 

লিজা মনি ওই এলাকার রবিজল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বাবা রবিজল ইসলাম, ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে আসেন। এসময় দুই ভাইবোন নদীতে নামেন ও বাবা রবিজল নদীর কিনারায় বসে ছিলেন। একপর্যায়ে স্রোতের টানে লিজা মনি পানিতে তলিয়ে যায়। এসময় ভাই রিয়াদ তাকে বাঁচাতে গিয়ে সেও ভেসে যায়। প্রাণে বাঁচতে চিৎকার শুরু করলে বাবা রবিজল দ্রুত পানিতে নেমে ছেলে রিয়াদকে উদ্ধার করলেও মেয়ে লিজাকে খুঁজে পাননি। 

আরও জানা যায়, স্থানীয়রা পানিতে নেমে উদ্ধারের চেষ্টা চালালে ব্যর্থ হয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। অভিযান শুরুর ১০ মিনিট পর লিজা মনির মরদেহ উদ্ধার হয়।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. দেলোয়ার হোসেন বলেন, দুপুরে শিশুটি নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শিশু লিজা মনির মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে লিজা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow