নদীপথে ভারতে পাচার হচ্ছিল রাসায়নিক সার, বিজিবির অভিযানে জব্দ

রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) সকালে রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিনা বাজারের বিজিবি ঘাটে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে রয়েছে ইউরিয়া ৩৬ বস্তা, টিএসপি ৮ বস্তা, জৈব ২৭ বস্তা। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়, সীমন্ত দিয়ে সার পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিজিবি সর্তক অবস্থানে ছিলো। এসময় নদী পথে চলাচলকারী প্রতিটি নৌকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনহাজার ৫৫০ কেজি বিভিন্ন রকম রাসায়নিক সার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া বিজিবি ১২ ব্যাটালিয়নের হাবিলদার কেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। রোববার ভারতে পাচারের সময় তিনহাজার ৫৫০ কেজি রাসায়নিক সার জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারি দলটি পালিয়ে যায়। আবু দারদা খান আরমান/এফএ/জেআইএম

নদীপথে ভারতে পাচার হচ্ছিল রাসায়নিক সার, বিজিবির অভিযানে জব্দ

রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৮ জুন) সকালে রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিনা বাজারের বিজিবি ঘাটে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়।

জব্দকৃত সারের মধ্যে রয়েছে ইউরিয়া ৩৬ বস্তা, টিএসপি ৮ বস্তা, জৈব ২৭ বস্তা। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমন্ত দিয়ে সার পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিজিবি সর্তক অবস্থানে ছিলো। এসময় নদী পথে চলাচলকারী প্রতিটি নৌকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনহাজার ৫৫০ কেজি বিভিন্ন রকম রাসায়নিক সার জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া বিজিবি ১২ ব্যাটালিয়নের হাবিলদার কেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। রোববার ভারতে পাচারের সময় তিনহাজার ৫৫০ কেজি রাসায়নিক সার জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারি দলটি পালিয়ে যায়।

আবু দারদা খান আরমান/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow