নন্দশিল্প একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ‘নন্দিত শিল্পযাত্রা’
রাজধানীর কল্যাণপুরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান নন্দশিল্প একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে ‘নন্দিত শিল্পযাত্রা’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা প্রদান। প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হৃদয়ে শিল্পের ছোঁয়া’ স্লোগানকে ধারণ করে বাংলা সংস্কৃতির ঐতিহ্য লালন এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা বিস্তারে কাজ করে যাচ্ছে নন্দশিল্প একাডেমি। প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হবে। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিতাই রায় চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা এবং একুশ
রাজধানীর কল্যাণপুরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান নন্দশিল্প একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে ‘নন্দিত শিল্পযাত্রা’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা প্রদান।
প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হৃদয়ে শিল্পের ছোঁয়া’ স্লোগানকে ধারণ করে বাংলা সংস্কৃতির ঐতিহ্য লালন এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা বিস্তারে কাজ করে যাচ্ছে নন্দশিল্প একাডেমি। প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হবে। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিতাই রায় চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌস আরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- নন্দশিল্প একাডেমির সভাপতি অমিত সরকার। এছাড়া দেশের বিশিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা এতে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংস্কৃতিক আয়োজনকে সফল করার জন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
What's Your Reaction?