নর্দান বিশ্ববিদ্যালয় ছাড়লেন শামীম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র সাবেক ভিপি প্রার্থী শামীম হোসেন নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগের শিক্ষকতার চাকরি থেকে পদত্যাগ করেছেন। গত ৮ জুন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।  বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলা অনুষদের ডিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধানের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদত্যাগপত্রটি ওই তারিখ থেকেই কার্যকর করেছে। পদত্যাগপত্রে তিনি নর্দান ইউনিভার্সিটিতে কাটানো কর্মদিবসগুলোর অভিজ্ঞতা, সহকর্মী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।  উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন শামীম। তবে যোগদানের অল্প কিছুদিনের মাথাতেই তিনি এই শিক্ষাকতা পেশা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

নর্দান বিশ্ববিদ্যালয় ছাড়লেন শামীম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র সাবেক ভিপি প্রার্থী শামীম হোসেন নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগের শিক্ষকতার চাকরি থেকে পদত্যাগ করেছেন। গত ৮ জুন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। 

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলা অনুষদের ডিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধানের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদত্যাগপত্রটি ওই তারিখ থেকেই কার্যকর করেছে।

পদত্যাগপত্রে তিনি নর্দান ইউনিভার্সিটিতে কাটানো কর্মদিবসগুলোর অভিজ্ঞতা, সহকর্মী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন শামীম। তবে যোগদানের অল্প কিছুদিনের মাথাতেই তিনি এই শিক্ষাকতা পেশা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow