নাটোরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার্ঘ্য
নাটোর জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি, ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর আবেগঘন সুর।
What's Your Reaction?
