নানাবাড়ি আর যাওয়া হলো না ছোট্ট তাহাসিনের

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা-সহ অন্তত ছয়জন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে চকরিয়া-মগনামা সড়কের আনর আলী মাতবরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত শিশুর নাম তাহাসিন (২)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পালাকাটা গ্রামের আবদুল হকের মেয়ে। দুর্ঘটনায় তার মা আনারকলি গুরুতর আহত হয়েছেন।পরিবারের সদস্যরা জানান, ঈদগাঁও উপজেলার পালাকাটা গ্রাম থেকে কুতুবদিয়ায় নানাবাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ‘বলাকা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন শিশুসহ মোট সাতজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাসিনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রি

নানাবাড়ি আর যাওয়া হলো না ছোট্ট তাহাসিনের

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা-সহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে চকরিয়া-মগনামা সড়কের আনর আলী মাতবরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম তাহাসিন (২)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পালাকাটা গ্রামের আবদুল হকের মেয়ে। দুর্ঘটনায় তার মা আনারকলি গুরুতর আহত হয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, ঈদগাঁও উপজেলার পালাকাটা গ্রাম থেকে কুতুবদিয়ায় নানাবাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ‘বলাকা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন শিশুসহ মোট সাতজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাসিনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow