নারায়ণগঞ্জে ১৫ তলা ভবন নির্মাণে ব্যয় বাড়ানোর প্রস্তাব নাকচ

নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণে ব্যয় বাড়ানোর একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রস্তাবটি নিয়ে আসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে কমিটি তা অনুমোদন করেনি। বৈঠক সূত্রে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় রয়েছে নারায়ণগঞ্জের আলীগঞ্জে দুটি ১৫ তলা ভবন নির্মাণ। প্রতি তলায় ৬টি ইউনিট, প্রতিটি ইউনিট ১২৫০ বর্গফুট, সিভিল অভ্যন্তরীণ স্যানিটারি ও পানি সরবরাহ, গ্যাস সংযোগ এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজ। প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৯৫ কোটি ২২ লাখ ৬০ হাজার ১০২ টাকা। এতে নতুন করে ১৪ কোটি ১২ লাখ ৮৪ হাজার ২৮৪ টাকা ব্যয় বাড়িয়ে সংশোধিত চুক্তিমূল্য ১০৯ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ৩৮৬ টাকা করার প্রস্তাব নিয়ে আসা হয়। তবে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রস্তাব অনুমোদন করেনি। প্রকল্পটির ঠিকাদার প্রতিষ্ঠান পিবিএল এবং ডিসিএল। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নিয়ে আসা দুটি প্

নারায়ণগঞ্জে ১৫ তলা ভবন নির্মাণে ব্যয় বাড়ানোর প্রস্তাব নাকচ

নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণে ব্যয় বাড়ানোর একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রস্তাবটি নিয়ে আসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে কমিটি তা অনুমোদন করেনি।

বৈঠক সূত্রে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় রয়েছে নারায়ণগঞ্জের আলীগঞ্জে দুটি ১৫ তলা ভবন নির্মাণ। প্রতি তলায় ৬টি ইউনিট, প্রতিটি ইউনিট ১২৫০ বর্গফুট, সিভিল অভ্যন্তরীণ স্যানিটারি ও পানি সরবরাহ, গ্যাস সংযোগ এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজ।

প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৯৫ কোটি ২২ লাখ ৬০ হাজার ১০২ টাকা। এতে নতুন করে ১৪ কোটি ১২ লাখ ৮৪ হাজার ২৮৪ টাকা ব্যয় বাড়িয়ে সংশোধিত চুক্তিমূল্য ১০৯ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ৩৮৬ টাকা করার প্রস্তাব নিয়ে আসা হয়। তবে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রস্তাব অনুমোদন করেনি। প্রকল্পটির ঠিকাদার প্রতিষ্ঠান পিবিএল এবং ডিসিএল।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নিয়ে আসা দুটি প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের প্যাকেজ নম্বর- ডব্লিউপি (আরএইচডি)-০২ এর আওতায় ‘প্রায়োরিটাইজড মাস অ্যাকশন প্যাকেজ ১-নর্থওয়েস্টার্ন জোন’ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব। এটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নের একটি প্রকল্প।

আরেকটি প্রস্তাবে ছিল বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের প্যাকেজ নম্বর- ডব্লিউপি (আরএইচডি)-০৪ এর আওতায় ‘প্রায়োরিটাইজড মাস অ্যাকশন প্যাকেজ ৩-সাউথওয়েস্টার্ন জোন’ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব। এটিও বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নের একটি প্রকল্প।

এছাড়া বৈঠকে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের জন্য বাইরের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন কার্যক্রমের আওতায় ‘টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি সরবরাহ, ইনস্টলেশন, পরীক্ষা ও কমিশনিং, প্যাকেজ: জি-১ (লট-এ) এএসওএনভিত্তিক ডিডব্লিউডিএম, এসডিএইচ, পিডিএই ও মাইক্রোওয়েভ ট্রান্সমিশন সিস্টেম, পিএবিএক্স সিস্টেম, জিপিওএন সিস্টেম ও পাওয়ার সিস্টেম’ শীর্ষক একটি ক্রয়প্রস্তাব আনা হয়। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

এমএএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow