নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

কুমিল্লার চান্দিনায় এক নারী উদ্যোক্তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করে মোবাইল ফোনে ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মহিচাইল সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। আটকরা হলেন- চান্দিনা উপজেলার মহিচাইল বাজার সংলগ্ন এলাকার দেলোয়ার হোসেনের ছেলে গাড়িচালক মো. রুবেল (২৮) এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জামাল (৪০)। ভুক্তভোগী নারী জানান, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তিনি পার্লারের কাজ শিখে মহিচাইল বাজারে একটি বিউটি পার্লার পরিচালনা করে আসছেন। বেশ কিছুদিন ধরে রুবেল ও জামাল তাকে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা প্রযুক্তি ব্যবহার করে তার নামে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি তার কাছে তিন লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। তিনি আরও জানান, বৃহস্পতিবার (৭ মে) দুপুরে অভিযুক্তরা তার পার্লারে ঢুকে জোরপূর্বক শ্লীলতাহানি করে এবং সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পরে আতঙ্কিত অবস্থায় ত

নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

কুমিল্লার চান্দিনায় এক নারী উদ্যোক্তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করে মোবাইল ফোনে ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মহিচাইল সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।

আটকরা হলেন- চান্দিনা উপজেলার মহিচাইল বাজার সংলগ্ন এলাকার দেলোয়ার হোসেনের ছেলে গাড়িচালক মো. রুবেল (২৮) এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জামাল (৪০)।

ভুক্তভোগী নারী জানান, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তিনি পার্লারের কাজ শিখে মহিচাইল বাজারে একটি বিউটি পার্লার পরিচালনা করে আসছেন। বেশ কিছুদিন ধরে রুবেল ও জামাল তাকে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা প্রযুক্তি ব্যবহার করে তার নামে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি তার কাছে তিন লাখ টাকা চাঁদাও দাবি করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৭ মে) দুপুরে অভিযুক্তরা তার পার্লারে ঢুকে জোরপূর্বক শ্লীলতাহানি করে এবং সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পরে আতঙ্কিত অবস্থায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পর্নোগ্রাফি উৎপাদন ও সংরক্ষণ, মর্যাদাহানির উদ্দেশে ভয়ভীতি প্রদর্শন এবং যৌন নিপীড়নের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow