নালিতাবাড়ীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন সাইফুল ইসলাম

শেরপুরে নালিতাবাড়ীতে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বিভিন্ন ক্যাটাগরির মানবন্টনে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে অবস্থিত সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে মনোনীত করেন। পরে তিনি তার হাতে সম্মাননা ক্রেষ্ট, সনদ ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. চাঁন মিয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. শাহজামালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ২০২৬ সালে উপজেলা পর্যায়ে এই বাছাই কার্যক্রম চলে।

নালিতাবাড়ীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন সাইফুল ইসলাম

শেরপুরে নালিতাবাড়ীতে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বিভিন্ন ক্যাটাগরির মানবন্টনে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে অবস্থিত সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে মনোনীত করেন। পরে তিনি তার হাতে সম্মাননা ক্রেষ্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. চাঁন মিয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. শাহজামালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ২০২৬ সালে উপজেলা পর্যায়ে এই বাছাই কার্যক্রম চলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow