নাহিদ ঝড়ে উরে গেল পাকিস্তান, জয় পেল বাংলাদেশ

নাহিদ রানার দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে। আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। টস জিতে পাকিস্তান প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১০১) এবং সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিমের (৭১) জোড়া ফিফটিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের সেঞ্চুরি (১০৩), আব্দুল্লাহ ফজল (৬০), মোহাম্মদ রিজওয়ান (৫৯) ও সালমান আলি আগার ফিফটিতে ভর করে ৩৬৮ রান করে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮৬) ও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভের (৫৬) ফিফটিতে ভর করে ৯ উইকেট ২৪০ রান করে

নাহিদ ঝড়ে উরে গেল পাকিস্তান, জয় পেল বাংলাদেশ

নাহিদ রানার দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে।

আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

টস জিতে পাকিস্তান প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১০১) এবং সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিমের (৭১) জোড়া ফিফটিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করে।

জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের সেঞ্চুরি (১০৩), আব্দুল্লাহ ফজল (৬০), মোহাম্মদ রিজওয়ান (৫৯) ও সালমান আলি আগার ফিফটিতে ভর করে ৩৬৮ রান করে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট।

প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮৬) ও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভের (৫৬) ফিফটিতে ভর করে ৯ উইকেট ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।ল 

আজ মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন ভোজের ঠিক আগে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার একিবারে শেষ মুহুর্তে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। ১৫০ রানের জয়ে ৫ উইকেট নেন বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow