নিউইয়র্কে ‘আনন্দসন্ধ্যা’য় গাইলেন বন্যা ও সজীব
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কের জুইস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দসন্ধ্যা’। প্রবাসে বাংলা সংস্কৃতি ও রবীন্দ্রচর্চাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও সম্মাননা প্রদানের মধ্যদিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। এ অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী কর্তৃক দুই শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান। বাংলা সংস্কৃতি, রবীন্দ্রসংগীত এবং বাঙালির ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল সজীবের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি। নিউইয়র্কে প্রথমবারের মতো মেয়রের পক্ষ থেকে রবীন্দ্রসংগীতশিল্পীদের এ ধরনের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সম্মাননা গ্রহণের পর রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, রবী
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কের জুইস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দসন্ধ্যা’। প্রবাসে বাংলা সংস্কৃতি ও রবীন্দ্রচর্চাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও সম্মাননা প্রদানের মধ্যদিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
এ অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী কর্তৃক দুই শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান। বাংলা সংস্কৃতি, রবীন্দ্রসংগীত এবং বাঙালির ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল সজীবের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি। নিউইয়র্কে প্রথমবারের মতো মেয়রের পক্ষ থেকে রবীন্দ্রসংগীতশিল্পীদের এ ধরনের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
সম্মাননা গ্রহণের পর রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, রবীন্দ্রনাথের গান কেবল সংগীত নয়, এটি আমাদের সংস্কৃতি, চেতনা ও মানবিক মূল্যবোধের ধারক। প্রবাসের মাটিতে তার সৃষ্টিকে ঘিরে এমন আন্তরিক আয়োজন এবং এই সম্মাননা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
স্বপ্নীল সজীব বলেন, রবীন্দ্রসংগীতের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার সুযোগই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। নিউইয়র্ক সিটির এই সম্মাননা আমার শিল্পীজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন নন্দিত নৃত্যশিল্পী রাসেল আহমেদ। তার নান্দনিক পরিবেশনা দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানের আয়োজক ছিল অ্যাবাউট টাইম ইভেন্টস। প্রতিষ্ঠানের কর্ণধার ওয়ালীউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও রবীন্দ্রনাথের দর্শন পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত ‘আনন্দসন্ধ্যা’ শেষ হয় রবীন্দ্রসংগীতের সুরে। অনুষ্ঠানে ‘পুরানো সেই দিনের কথা’ গানে উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীরা রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল সজীবের সাথে কণ্ঠ মেলানোর ভিডিও এখন লাখো মানুষের ভালোবাসা পাচ্ছে সোস্যাল মিডিয়ায়।
What's Your Reaction?