নিখোঁজের পাঁচদিন পর ২ বছরের শিশু উদ্ধার
রাজধানীর লালবাগ এলাকায় নিখোঁজ আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। লালবাগ থানার বরাত দিয়ে এস এম নাসিরুদ্দিন বলেন, গত শুক্রবার (১৫ মে) দুপুরে লালবাগ থানার শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে শিউলি আক্তার তার ২ বছর ৬ মাস বয়সী শিশু সন্তান রাব্বি ইসলাম হাসিবকে ঘরে দেখতে পান না। পুত্রবধূ ও স্বামীসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে, ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের উৎস ও অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। অবশেষে বুধবার (২০ মে) তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শিশু
রাজধানীর লালবাগ এলাকায় নিখোঁজ আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা।
বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
লালবাগ থানার বরাত দিয়ে এস এম নাসিরুদ্দিন বলেন, গত শুক্রবার (১৫ মে) দুপুরে লালবাগ থানার শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে শিউলি আক্তার তার ২ বছর ৬ মাস বয়সী শিশু সন্তান রাব্বি ইসলাম হাসিবকে ঘরে দেখতে পান না। পুত্রবধূ ও স্বামীসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে, ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের উৎস ও অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। অবশেষে বুধবার (২০ মে) তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করা হয়।
উদ্ধার শিশু রাব্বি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
কেআর/এমআরএম
What's Your Reaction?