নিজের দ্বিতীয় ছবি নিয়ে আবার বিশ্বমঞ্চে যুবরাজ
নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’ দিয়েই আলোচনায় উঠে আসেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। ছবিটি জায়গা করে নেয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরের প্রতিযোগিতা বিভাগে এবং অর্জন করে আন্তর্জাতিক স্বীকৃতি। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রায় চার বছর পর দ্বিতীয় চলচ্চিত্র ‘অতল’ নিয়ে আবারও একই উৎসবে হাজির হয়েছেন এই নির্মাতা। তবে এবার ‘অতল’ প্রতিযোগিতা বিভাগে নয়, প্রদর্শিত হচ্ছে উৎসবের ‘অ্যাপোক্যালিপস নাউ’ বিভাগে। ইতোমধ্যে গত রোববার (১৯ এপ্রিল) হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। সিনেমার চিত্রগ্রাহক ও প্রধান চরিত্রে অভিনয় করা নাঈম তুষারকে সঙ্গে নিয়ে বর্তমানে মস্কোতেই অবস্থান করছেন যুবরাজ শামীম। ‘অতল’ দেখার পর বিদেশি দর্শকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কেমন ছিল? কেউ কি বিশেষ কোনো দৃশ্য বা মুহূর্ত নিয়ে কথা বলেছেন? এসব প্রসঙ্গে যুবরাজ শামীম বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের তো অনেকেই ‘অতল’ দেখতে এসেছিলেন। তারা নানাভাবে সিনেমাটি নিজেদের মতো ভেবেছেন। কিন্তু মস্কোর স্থানীয় একজন দর্শক সিনেমা শেষে এসে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলছিলেন, ‘এই মুহূর্তে মস্কোতে যে অস্থিরতা চলছে, এমন পরিস্থিতে আপনার সিনেমাট
নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’ দিয়েই আলোচনায় উঠে আসেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। ছবিটি জায়গা করে নেয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরের প্রতিযোগিতা বিভাগে এবং অর্জন করে আন্তর্জাতিক স্বীকৃতি।
সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রায় চার বছর পর দ্বিতীয় চলচ্চিত্র ‘অতল’ নিয়ে আবারও একই উৎসবে হাজির হয়েছেন এই নির্মাতা। তবে এবার ‘অতল’ প্রতিযোগিতা বিভাগে নয়, প্রদর্শিত হচ্ছে উৎসবের ‘অ্যাপোক্যালিপস নাউ’ বিভাগে।
ইতোমধ্যে গত রোববার (১৯ এপ্রিল) হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। সিনেমার চিত্রগ্রাহক ও প্রধান চরিত্রে অভিনয় করা নাঈম তুষারকে সঙ্গে নিয়ে বর্তমানে মস্কোতেই অবস্থান করছেন যুবরাজ শামীম।
‘অতল’ দেখার পর বিদেশি দর্শকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কেমন ছিল? কেউ কি বিশেষ কোনো দৃশ্য বা মুহূর্ত নিয়ে কথা বলেছেন? এসব প্রসঙ্গে যুবরাজ শামীম বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের তো অনেকেই ‘অতল’ দেখতে এসেছিলেন। তারা নানাভাবে সিনেমাটি নিজেদের মতো ভেবেছেন। কিন্তু মস্কোর স্থানীয় একজন দর্শক সিনেমা শেষে এসে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলছিলেন, ‘এই মুহূর্তে মস্কোতে যে অস্থিরতা চলছে, এমন পরিস্থিতে আপনার সিনেমাটা খুব প্রাসঙ্গিক।’ কারণ এটি তো আসলে খুব মেডিটেটিভ সিনেমা!
তিনি এও বললেন, ‘অতল মস্কো উৎসবের এবারের খুব ভালো একটি সিলেকশন!’ আরো কয়েকজন সিনেমাটি নিয়ে তাদের মন্তব্য জানিয়েছেন, আবার অনেকে এই সিনেমা নির্মাণের প্রক্রিয়া নিয়ে জানতে চাইছেন, কী অনুভূতির ভেতর দিয়ে যাওয়ার পর ‘অতল’ নির্মাণ করলাম; এসবও জানতে চাইছেন- তবে এসবের মধ্যে মস্কোর স্থানীয় দর্শকের কথাগুলো ‘অতল’ কিংবা আমার জন্য বিশেষই বলবো।’
‘অতল’ সিনেমায় যেখানে অস্তিত্ব সংকটে ভোগা একজন মানুষের মনস্তত্ব ভিজ্যুয়াল করেছেন নির্মাতা। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘একজন মানুষ যার প্রায়ই মনে হয় সে মৃত্যু পরবর্তী জীবন পার করছেন কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছেন। যেখানে সময়, তার চারপাশের চরিত্র সব থমকে আছে। সেটাই ‘অতল’-এ পোট্রে করার চেষ্টা করেছি।’
‘অতল’ যুবরাজ শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। ছবিটির সাউন্ড করেছেন রিপন নাথ। কালারে ছিলেন আব্দুল্লাহ রাকিব। পোস্টার করেছেন মেঘদলের শিবু কুমার শীল।
এমআই/এলআইএ
What's Your Reaction?