নিজ নাগরিকদের জন্য বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বিশেষ সতর্কতা জারি
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
স্থানীয় সময় রোববার (২২ মার্চ) এক জরুরি বার্তায় মার্কিনিদের ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়ে একটি বিশ্বব্যাপী সতর্কবার্তা বা ‘ওয়ার্ল্ডওয়াইড কশন অ্যালার্ট’ ইস্যু করা হয়েছে। খবর সিএনএন
সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে মার্কিন কূটনৈতিক ভবনগুলো হামলার লক্ষ্যবস্তু হওয়ার শঙ্কা রয়েছে এবং সাময়িকভাবে বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।
পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, বিদেশে অবস্থানরত আমেরিকানদের অবশ্যই নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশিকাগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। জরুরি মুহূর্তে সর্বশেষ নিরাপত্তা আপডেট পাওয়ার জন্য নাগরিকদের সংশ্লিষ্ট পোর্টালে দ্রুত নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া নাগরিকদের নিয়মিত তথ্য পেতে হোয়াটসঅ্যাপে পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল চ্যানেল এবং এক্স হ্যান্ডেল অনুসরণ করতে বলা হয়েছে।
স

সিএনএন-এর হাতে আসা একটি বিশ্বব্যাপী কূটনৈতিক তারবার্তা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ওয়াশিংটন। এই ‘পার্শ্বপ্রতিক্রিয়ার’ কথা মাথায় রেখে গত সপ্তাহেই সংস্থাটি সমস্ত কূটনৈতিক পোস্টকে তাদের নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে পর্যালোচনার নির্দেশ দিয়েছে। মূলত ইরানের সঙ্গে যুদ্ধের এই আবহে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করতেই মার্কিন প্রশাসন এই আগাম পদক্ষেপ গ্রহণ করেছে।