নিজ ভাইকেও পদ থেকে সরালেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরকারে বড় ধরনের রদবদল করেছেন। শনিবার কয়েকজন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়। এই পরিবর্তনের মধ্যে নিজের ভাই মাহের আল-শারাকেও পদচ্যুত করেছেন প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী, হোমসের সাবেক গভর্নর আবদুল রহমান বদরুদ্দিন আল-আমাকে প্রেসিডেন্সি কার্যালয়ের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাহের আল-শারার স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা ও কৃষিমন্ত্রী আমজাদ বদরকেও সরিয়ে দেওয়া হয়েছে। নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ ফাওয়াজ জারুর এবং কৃষিমন্ত্রী হয়েছেন বাসেল হাফেজ আল-সুয়েদান। খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে হঠাৎ এই রদবদলের কারণ সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের মার্চে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ঘনিষ্ঠদের প্রভাব ছিল স্পষ্ট। সাম্প্রতিক এই পরিবর্তনকে সিরিয়ার ক্ষমতার ভারসাম্যে গু

নিজ ভাইকেও পদ থেকে সরালেন সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরকারে বড় ধরনের রদবদল করেছেন। শনিবার কয়েকজন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়। এই পরিবর্তনের মধ্যে নিজের ভাই মাহের আল-শারাকেও পদচ্যুত করেছেন প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী, হোমসের সাবেক গভর্নর আবদুল রহমান বদরুদ্দিন আল-আমাকে প্রেসিডেন্সি কার্যালয়ের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাহের আল-শারার স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা ও কৃষিমন্ত্রী আমজাদ বদরকেও সরিয়ে দেওয়া হয়েছে। নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ ফাওয়াজ জারুর এবং কৃষিমন্ত্রী হয়েছেন বাসেল হাফেজ আল-সুয়েদান। খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে হঠাৎ এই রদবদলের কারণ সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের মার্চে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ঘনিষ্ঠদের প্রভাব ছিল স্পষ্ট। সাম্প্রতিক এই পরিবর্তনকে সিরিয়ার ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে হোমস, কুনেইত্রা, লাতাকিয়া ও দেইর ইজ্জোরসহ কয়েকটি প্রদেশে নতুন গভর্নরও নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট শারা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow