নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত নিখিল চক্রবর্তীর পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, বীরেশ চন্দ্র সাহা, অ্যাড. তাপস কুম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত নিখিল চক্রবর্তীর পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, বীরেশ চন্দ্র সাহা, অ্যাড. তাপস কুমার পাল, মিহির রঞ্জন হাওলাদার, পদ্মাবতী দেবী, বিপ্লব দে, ব্রজ গোপাল দেবনাথ, ভজন চন্দ্র দাস, ধ্রুব কুমার লস্কর, অ্যাড. কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, তাপস কুমার কুন্ডু, পরিমল কুমার ভৌমিক, গিরীধারী সাহা, গৌরাঙ্গ লাল মল্লিক, চন্দন ভৌমিক, এল কে সুমন, অখিল ভৌমিক, নিখিল মজুমদার, সুজিত ঘোষ, রামানন্দ দাস, জগন্নাথ চন্দ, মিনতি সরকার প্রমুখ।
এ ছাড়া দেশব্যাপি বিভিন্ন উপাসনালয়েও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন।
What's Your Reaction?